সাম্প্রদায়িক হামলা আগের চেয়ে অনেক বেড়েছে: ফখরুল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৭:০৬ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, অসাম্প্রদায়িক দেশের স্বাধীনতার সেই লক্ষ্য পূরণ হয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি এখন আর নেই। আওয়ামী লীগের সময়ের মতো এতো বেশি সাম্প্রদায়িক হামলা আগে কখনও এদেশে হয়নি। খালেদা জিয়া, তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে হঠাতে হবে। 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বড়োদিন উপলক্ষে খৃস্টান ধর্মাবলম্বীদের দলটির মহাসচিবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ফখরুল এ কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, আমরা এটা খুব স্পষ্ট করে বলতে চাই, এভাবে দমনপীড়ন করে, হত্যা করে, গুম করে কখনোই জনগণের যে ন্যায়সঙ্গত দাবি, অধিকার আদায় করার জন্য যে দাবি, একটা গণতান্ত্রিক সমাজের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এবং সবচেয়ে বড়ো যে দাবি নিয়ে এখন যে আমরা আন্দোলন করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশে পাঠানোর জন্য যে আন্দোলন করছি, সেই আন্দোলনকে কখনই দমন করা যাবে না।

এসময় মির্জা ফখরুল দাবি করেন, হবিগঞ্জের সমাবেশে পুলিশের ‘নির্বিচারে’ লাঠিচার্জ ও গুলিবর্ষণে বিএনপির তিনশ নেতা-কর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় বিএনপি: কাদের

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, খন্দকার মোশারফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুবদলের সাবেক সভাপতি মিস্টার আর্লবাট পিকসসহ বিএনপির সিনিয়র নেতারা।  


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর