লঞ্চে আগুনের ঘটনায় ঢাকায় আরও এক রোগীর মৃত্যু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৮:৪৮ পিএম

ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আরও এক রোগীর মৃত্যু হয়েছে।

আবাসিক সার্জন এসএম আইউব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইনিস্টিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা শাহিনুর বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মারা যান।

৪৫ বছর বয়সী শাহিনুরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিলো।

এর আগে, ষষ্ঠ দিনের উদ্ধার অভিযানে সকালে সুগন্ধা থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

সকাল সাড় ৮টায় সুগন্ধা নদী থেকে এক নারীর (৩০) এবং সাড়ে ১০টার দিকে বিষখালী নদীর মানকিসুন্দর এলাকা থেকে এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে নারীদের ১৫০ গজের সুরক্ষা

মরদেহ দুটির শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। সেগুলো ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়াদের খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।


একাত্তর/টিএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর