নিখোঁজের পরদিন জঙ্গলে মিললো মাদ্রাসাছাত্রীর দগ্ধ মরদেহ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৯:৫৬ পিএম

নিজ বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজের আট ঘন্টা পর বাড়ির পাশের জঙ্গল থেকে ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্রী মারুফা আক্তারের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, গফরগাঁওয়ের কদম রসুলপুর গ্রামের মজিবর রহমান ও বেদেনা খাতুন দম্পতির কন্যা মারুফা মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যায়। রাত ১২টার দিকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশে চৌরা ভিটা জঙ্গলে মারুফার পোড়া মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন: পোশাককর্মী ধর্ষণের দায়ে গার্মেন্টস কর্মকর্তা গ্রেপ্তার

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, স্থানীয়রা সাদা চাদর দিয়ে ঢাকা অবস্থায় সকালে মারুফার পোড়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মারুফার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

তবে হত্যাকাণ্ডের কারণ হিসেবে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ। 


একাত্তর/এসজে

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর