বাংলা সিনেমা: ২০২০’র খরা একুশেও কাটেনি, এবার চোখ ২২ এর দিকে

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৪:৫২ পিএম

কথা ছিল ২০২০ সালের খরা কাটিয়ে ২০২১ সালের অতিমারীর থাবায় বিপর্যস্ত বাংলা সিনেমা ঘুরে দাঁড়াবে। কিন্তু তা আর সম্ভব হয়নি। বছর শেষে বেশ কিছু সিনেমা মুক্তি পেলেও দর্শক টানেনি সেই গুলো। তাই ২০২২ সালের দিকেই তাকিয়ে সিনেমার মানুষ। 

সিনেমা সংশ্লিষ্টর জানান, ২০২০ সালে মুক্তি পেয়েছিল মাত্র ১৬টি সিনেমা। আর ২০২১ এ মুক্তি পেয়েছিল ৩০টি। সংখ্যার হিসেবে ২০২১ এ ছবি সংখ্যা বেশি থাকলেও শুধুমাত্র মিশন এক্সট্রিম মুক্তি পেয়েছিল সর্বাধিক প্রেক্ষাগৃহে। যদিও বিগবাজেটের সিনেমা হওয়া সত্ত্বেও অতিমারির শঙ্কা কাটিয়ে খুব বেশি সংখ্যায় দর্শক টানতে পারেনি সিনেমাটি। 

তবে  বছর শেষে মৃধা বনাম মৃধার মতো বেশ কিছু ভিন্নধারার দর্শক নন্দিত সিনেমা মুক্তি পেলেও সিনেমার জন্য অন্ধকারের বছর বলেই মনে করছেন চলচ্চিত্রের কলাকুশলীরা। 

image


বাংলা সিনেমার মিষ্টি মেয়ে চিত্রনায়িকা মৌসুমি বলেন, করোনার কারণে চলচ্চিত্র যতটুকু এগিয়ে ছিল, এই দুই বছরে তার দ্বিগুণ পিছিয়ে গেলো। আমাদের ইনভেস্টমেন্ট কমে গেছে। যে হল গুলো চালুর প্রক্রিয়াধীন ছিল, সেগুলোও থেমে গেছে। এসব কারণে নতুন প্রোডাক্ট আসছেনা। 

এদিকে ২০২১ সালের সিনেমা জটের ধাক্কা গিয়ে পড়বে নতুন বছরেই। তাই ২০২২ সালে মুক্তির অপেক্ষায় থাকা, অপারেশন সুন্দরবন, শান, দিন দ্যা ডে, এর মত সিনেমাগুলো নিয়ে হল মালিকদের পাশাপাশি প্রযোজক পরিচালকেরাও বেঁধেছে আশায় বুক।

কিন্তু ২০২২ ও কি ২১ এর মত আশা হত করবে, নাকি আশাজাগানিয়া বছরের তকমা নিয়েই নতুন করে ঘুরে দাঁড়াবে বাংলা সিনেমা সেটাই এখন দেখার বিষয়।

image


চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, তবে বিগত বছরে সরকারি অনুদানের পরিমাণ ও ছবির সংখ্যা যেমন বেড়েছে তা অব্যাহত রেখে আগামীতে প্রেক্ষাগৃহের মান বাড়ালে দর্শক বাড়বে।  এমনটাও মন্তব্য সবারই।

 

একাত্তর/এসি

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর