বিএনপির আন্দোলনে ভীত নয় আওয়ামী লীগ: হানিফ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০১:১২ পিএম

খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভীত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এসময় বিএনপি সংলাপে অংশ নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার (৩ জানুয়ারি) সকালে প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের সময়পোযোগি রাজনৈতিক সিদ্ধান্তের কারণে অনেক সংকট পার করেছে দেশ।

আরও পড়ুন: সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

এসময় নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিএনপির মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে আইনের কথা বললেও ক্ষমতায় থাকতে বিএনপি আইন করেনি। বরং কারো মতামতের তোয়াক্কা না করে সেসময় একতরফাভাবে নির্বাচন কমিশন গঠন করেছে তারা।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইন পরিবর্তন করা সম্ভব নয়। আর এ নিয়ে বিএনপির আন্দোলনে সরকার ভয় পাচ্ছে না বলেও জানান তিনি।

এসময় সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ অন্যান্য নেতারা। শ্রদ্ধা জানানো হয় তার পরিবারের পক্ষ থেকেও।

শ্রদ্ধা জানানোর পর সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, আমার ভাই সারাজীবন পরিচ্ছন্ন রাজনীতি করেছেন।



একাত্তর/টিএ

ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর