জমায়েত বন্ধসহ চার সুপারিশ জাতীয় কোভিড কমিটির

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৯:১৭ এএম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত বন্ধের সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

শুক্রবার (৭ জানুয়ারি) রাতে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সুপারিশ করে কমিটি। 

কমিটির ৫০তম সভায় সংক্রমণ ঠেকাতে সরকারের নেওয়া কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনারও পরামর্শ দেওয়া হয়।

পাশের দেশ ভারতসহ সারাবিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশেও সংক্রমণ আবার বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে জাতীয় কমিটি।

সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকারের নেওয়া কর্মসূচি বাস্তবায়নে জোর দিয়ে সেখানে বলা হয়, ‘প্রয়োজনে কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করতে আইনি ব্যবস্থা, যেমন মোবাইল কোর্ট পরিচালনার পরামর্শ দিয়েছে কমিটি। এছাড়া শতভাগ সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করা, হাত পরিষ্কার রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে।’

আরও পড়ুন: ২০২২ হবে অবকাঠামো উন্নয়নের মাইলফলক: প্রধানমন্ত্রী

‘সামাজিক দূরত্ব নিশ্চিতের উদ্দেশ্যে সকল সামাজিক (বিয়ের অনুষ্ঠান, মেলা), ধর্মীয় (ওয়াজ মাহ্ফিল) ও রাজনৈতিক সমাবেশ এই সময় বন্ধ করতে হবে।’

এছাড়া সভা বা কর্মশালার ব্যবস্থা অনলাইনে করা, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থবিধি নিশ্চিত করা, শিক্ষার্থীসহ সকলকে দ্রুত টিকার আওতায় আনার তাগিদ দিয়েছে জাতীয় কমিটি।


একাত্তর/আরএ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর