নিখোঁজের পাঁচদিন পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৫:০০ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার আগুনমুখা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম মো. নিয়াজ (১৭)। সে গলাচিপা উপজেলার সতিরাম গ্রামের জলিল হাওলাদারের ছেলে। 

জানা গেছে, গত ৩ জানুয়ারি বিকেল ৫টায় নিয়াজসহ আরও তিনজন গলাচিপা উপজেলার পানপট্টি থেকে ট্রলার নিয়ে মাছ ধরার জন্য রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা এলাকার আগুনমুখা নদীতে যায়।

কিন্তু ওইদিন রাত ১১টার পর ট্রলারে অন্যরা থাকলেও নিয়াজ নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি।  

পুলিশ জানায়, এ ঘটনার পরদিন ছেলে নিখোঁজের বিষয়ে নিয়াজের বাবা জলিল হাওলাদার রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

আরও পড়ুন: ৯৯৯ কলে উদ্ধার হলো কুমির

স্থানীয়রা জানায়, নিখোঁজের পাঁচদিন পর শনিবার সকালে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বিবির হাওলা এনআই সিনিয়র ফাজিল মাদ্রাসার পূর্বপাশের স্লুইসগেট সংলগ্ন আগুনমুখা নদীর পাড়ে নিয়াজের অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয় কয়েকজন। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।  

কোস্টগার্ড সদর দপ্তরের  মিডিয়া কর্মকর্তা লে. আব্দুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কোস্টগার্ড আউটপোস্ট রাঙ্গাবালীর উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করে একটি অপমৃত্যু মামলা হয়েছে।


একাত্তর/এসজে 

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর