আগামী দুইদিন বৃষ্টির পূর্বাভাস, বাড়বে শীত

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৫:২৬ পিএম

সারাদেশে আগামী দুইদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ১৬ জানুয়ারির পর শীত বাড়তে পারে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) আবহাওয়া অফিস জানায়, মঙ্গল এবং বুধবার দুইদিন রোদ কম থাকবে। সেইসাথে কিছুটা মেঘে ঢাকা থাকবে আকাশ। 

এরপর একদিনের জন্য তাপমাত্রা কিছুটা বেড়ে আবারও মেঘের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ তারিখের পর কমতে পারে তাপমাত্রা। 

এদিকে দেশের উত্তরাঞ্চলে বাড়ছে শীত। কুয়াশার কারণে দিনেও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনতি রোগীর সংখ্যা।

আরও পড়ুন: খেলা দেখতে লোকালয়ে হাজারো রোহিঙ্গা, নিরাপত্তা নিয়ে সংশয়

ঘন কুয়াশায় দূর্ভোগে পড়েছে কুড়িগ্রামের জনপদ। দুইদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমতে শুরু করেছে। 

মঙ্গলবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। শীতে দুর্ভোগে পড়েছে শিশু, বৃদ্ধ, এবং খেটে খাওয়া মানুষ। 


একাত্তর/এসজে

সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর