২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৫৮, সংক্রমণের হার প্রায় ৯

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৭:৫৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৪৫৮ জন। দৈনিক শনাক্তের হার আট দশমিক ৯৭। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন আরও দুইজন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১০৭ জন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল সোমবার (১০ জানুয়ারি) ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু এবং দুই হাজার ২৩১ জন শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময়ে পরীক্ষার বিপরীতের শনাক্তের হার ছিল আট দশমিক ৫৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ মোট ২৭ হাজার ৩৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় শনাক্তের হার ১৩.৬৩ শতাংশ।

এদিন করোনা থেকে সেরে উঠেছেন ২৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন। প্রতি একশ’ জন শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৭.০৬।

এদিন মারা যাওয়াদের দুইজনই পুরুষ এবং তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের একজন চট্টগ্রাম এবং অন্যজন খুলনার বাসিন্দা।

আরও পড়ুন: স্ত্রীসহ করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

দেশে করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৭৫ জন এবং নারী ১০ হাজার ১৩২ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।


একাত্তর/এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর