বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান, পরিচয় দিলেই টিকা মিলবে

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৫:২১ পিএম

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে না। যেভাবে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলছিল, ঠিক সেভাবেই চলবে। পাশাপাশি ১২ বছরের বেশি হলেই যে কোন শিক্ষার্থীই টিকা পাবেন। টিকা কেন্দ্রে গিয়ে তাকে শুধু শিক্ষার্থীর পরিচয়পত্র দেখাতে হবে।

সোমবার (১০ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

তিনি বলেন, করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সময় আমাদের সংক্রমণের হার সাত শতাংশের কাছাকাছি ছিল। নতুন করে ঊর্ধ্বমুখী ধারায় এখনও আবার সেটা সাত শতাংশে পৌঁছেছে। তবে তখনকার তুলনায় এখন পরিস্থিতি অনেক ভালো। কারণ তখন ভ্যাক্সিনেশন ছিল না, অর্থাৎ তখন কোনও শিক্ষার্থী টিকা নেয়নি।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এখন শিক্ষার্থীদের বড় একটা অংশ, বিশ্ববিদ্যালয়ের প্রায় সবাই, এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের একটা বড় অংশ টিকা নিয়েছে এবং এই মাসের মধ্যে অন্তত এক ডোজ টিকার আওতায় সবাই চলে আসবে। সেই পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি শিক্ষাপ্রতিষ্ঠান এখন বন্ধ করবো না।

শিক্ষামন্ত্রী বলেন, ৩১ জানুয়ারির মধ‌্যে ১২ থেকে ১৮ বছর বয়সী ৪৪ লাখ শিক্ষার্থীকে করোনা প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়া সম্পন্ন হবে। ভর্তি ফরম, রেজিস্ট্রেশন বা আইডি কার্ড দিয়ে শিক্ষার্থী প্রমাণ হলেই টিকা দেওয়া হবে।

দিপু মনি বলেন, মোট ৪৮ লাখ ১৯ হাজারের বেশি শিক্ষার্থী ১২-১৮ বছরের শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। ৭৫ লাখের বেশি এখনো টিকার বাইরে রয়েছে।

বিশেষজ্ঞদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। এ মুহূর্তে বলা যাচ্ছেনা আমরা বন্ধ করলে সব শিক্ষাপ্রতিষ্ঠান একসাথে বন্ধ করবো নাকি ধাপে ধাপে। তবে, আমরা শিক্ষার্থীদের যাতে কম ক্ষতি হয়, সে চেষ্টাই করবো।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোও আমরা এখনি বন্ধ করে দেওয়ার কথা ভাবছি না। যদিও বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে পারে। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই টিকা পেয়েছেন, শিক্ষকরা টিকার আওতায় এসেছেন। সেখানে বিশ্ববিদ্যালয় বন্ধ করার কোনো যৌক্তিক কারণ নেই। 

এক ডোজ টিকাও না নিয়ে স্কুল-কলেজে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে যারা করোনার টিকা নেয়নি তাদের অনলাইনে ক্লাস করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। এ ছাড়া যেসব শিক্ষার্থীদের ঝুঁকি রয়েছে তাদেরও অনলাইনে ক্লাস ও টিভির ক্লাস অনুসরণ করার পরামর্শ দেন মন্ত্রী।

আরও পড়ুন: টিকা না পাওয়া শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে

উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়ার পর ২০২০ সালের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। টানা দেড় বছর বন্ধ রেখে গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। 

একাত্তর/আরএ

দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজে নেমেছি। শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে অস্বীকার করার কোনো...
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই বই উৎসবের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর