টিকা নেয়ার পরও ওমিক্রনে আক্রান্তের যত সব উপসর্গ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০২:৪৯ পিএম

করোনার দুটি টিকা নেয়া আছে। সেই সঙ্গে আছে আগেও করোনায় আক্রান্ত হবার ইতিহাস। কিন্তু তারপরেও তাদের শরীরে ঢুকে পরছে ভাইরাসটির নতুন ধরন। 

তবে, আশার কথা শুনিয়েছেন ভারতের চিকিৎসা বিজ্ঞানীরা। তারা বলছেন, আগের দু’বারের তুলনায় এবার করোনার সংক্রমণ ঢেউয়ে হাসপাতালগামী রোগীর সংখ্যা অনেক কম।

বেশিরভাগ রোগীই মৃদু উপসর্গ নিয়ে ঘরে বসেই চিকিৎসা নিচ্ছেন। অনেকের আবার মৃদু উপসর্গও নেই। শরীরে হালকা ধরনের অস্বস্তি আছে।

ভারতের চিকিৎসকরা জানিয়েছেন, যারা ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন, তাদের অনেকে আগেও করোনাতে আক্রান্ত হয়েছেন এবং দু’টি করোনার টিকা নেয়া হয়ে গিয়েছে।

দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের হিসাবে, টিকার প্রভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কিংবা মৃত্যুর হার এবার কম। তবে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।

একবার করোনা আক্রান্ত হয়েছেন এবং দু’টি টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে ওমিক্রনের কী কী উপসর্গ বেশি দেখা যাচ্ছে সেটিরও একটি তালিকা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: করোনা চিকিৎসায় আরো দুই ওষুধে অনুমোদন

করোনার সংক্রমণে গলা ব্যথা, গলায় জ্বালা, হালকা জ্বর, ক্লান্তি, শরীরে ব্যথা, রাতে হঠাৎ হঠাৎ ঘেমে যাওয়া, হাঁচি-কাশি, সর্দি, গা গোলানো, বমি ও খিদে কমে যাবার লক্ষণ দেখা দিতে পারে।

উপরের কয়েকটি উপসর্গ দুই তিন দিনের বেশি থাকলে, করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়ে ভারতের চিকিৎসকরা বলছেন, ফল পজেটিভ হলে বাসাতেই থাকতে।

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর