বড় হার দিয়ে শুরু বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১২:৫৬ পিএম

বড় হার দিয়ে শুরু হলো যুব টাইগারদের বিশ্বকাপ মিশন। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে সাত উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার (১৬ জানুয়ারি) টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে ১৭ বছর বয়সী বাঁ হাতি ইংলিশ পেসার জসুয়া বয়ডেন এবং আরেক ১৭ বছর বয়সী ডান হাতি পেসার থমাস আসপ্রিনওয়ালের বোলিংয়ে ছিন্নভিন্ন হয়েছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। 

আট রানেই তারা হারিয়ে বসে চার উইকেট। ব্যাটিং পাওয়ার প্লে-এর বিপর্যয় সামাল দিতে পারেনি মিডল অর্ডারের কেউ।  

স্কোরশিটে ৫১ উঠতে ৯ উইকেট হারিয়ে বিধ্বস্ত বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের দুই টেল এন্ডার নাইমুর (২৭ বলে ১১) ও রিপন মন্ডল (৪১ বলে ৫ চার, ১ ছক্কায় ৩৩*) দলকে তিন অঙ্কে নিয়ে যেয়ে প্রানান্ত চেষ্টা করেছেন। 

আরও পড়ুন: ক্রিকেট পাড়ায় ঝড়, জাহানারাকে ছেটে ফেলেছেন বিসিবি

রিপন মণ্ডলের ৩৩ রানের বদৌলতে ৯৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে মাত্র ২৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

তৃতীয় উইকেট জুটির ৬৫ রানে ১৪৯ বল হাতে রেখে সাত উইকেটে জিতে সেন্ট কিটসে উৎসব করেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ দলের রিপন মন্ডল ও রাকিবুল একটি করে উইকেট পেয়েছেন।

গ্রুপ রাউন্ডের হার্ডল পেরুতে হলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে সংযুক্ত আরব আমিরাত ও কানাডার বিপক্ষে পরের দুটি ম্যাচ জিততে হবে। ২০ জানুয়ারি একই ভেন্যুতে বাংলাদেশের প্রতিপক্ষ কানাডা।

স্কোরলাইন: 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৯৭/১০ (৩৫.২ ওভারে)

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৯৩/৩ (২৫.১ ওভারে)

ফল: বাংলাদেশ ৭ উইকেটে পরাজিত।

ম্যান অব দ্য ম্যাচ: জসুয়া বয়ডেন (ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯)


একাত্তর/এসজে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর