এবার উপাচার্যের পদত্যাগ দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৬:২৩ পিএম

এবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবি তুলেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। 

রোববার বিকেল ও সন্ধ্যায় পুলিশি হামলা ও ক্যাম্পাস বন্ধ ঘোষণার পর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা। 

সোমবার (১৭ জানুয়ারি) সকালে কিছু শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেলেও, ৯টার দিকে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলসহ অন্যান্য হলের সামনে হল ছাড়তে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। 

এরপর হল ছেড়ে মিছিল সহযোগে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের তিন ছাত্রহল ও দুই ছাত্রীহল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

জরুরি সিন্ডিকেট সভা শেষে রোববার রাত সাড়ে আটটার দিকে উপাচার্য বিশ্ববিদ্যালয় বন্ধের এ ঘোষণা দেন বলেও জানানো হয়। 

উল্লেখ্য, প্রাধ্যক্ষ জাফরিনের পদত্যাগসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা হলের ছাত্রীরা বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ শুরু করেন।

শুক্রবার আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। উপাচার্যকে মুক্ত করতে পুলিশ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায়। 

পুলিশের লাঠিচার্জ, শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেডে অন্তত ৫০ শিক্ষার্থী, কয়েকজন শিক্ষক ও গণমাধ্যমকর্মী আহত হন। এসময় ১০ পুলিশ সদস্যও আহত হন বলে জানা যায়। 

এদিকে, সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় অধ্যাপক নাজিয়া চৌধুরীকে নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 


একাত্তর/এসজে

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বুধবার (১৫ জুলাই) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিগত সরকারের আমলে আটকে থাকা শিক্ষক নিয়োগ ও পদায়ন কার্যক্রম দ্রুত শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি...
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভায় দীর্ঘদিনের আন্দোলনের অবসান ঘটিয়ে অবশেষে গৃহীত হলো যুগান্তকারী সিদ্ধান্ত।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর