ধর্ষণের অভিযোগ শাবিপ্রবির দুই শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:৫৩ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রক্টর প্রফেসর মো. মোখলেসুর রহমান।

বহিষ্কৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি ওই দুই ছাত্রকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করে। সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সর্বসম্মতভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। সভায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।

গত দুই মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মেসে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে দুই ছাত্রের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী ১৯ জুন প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই ছাত্রকে গ্রেপ্তার করে এবং পরে আদালত তাদের কারাগারে পাঠায়। সোমবার তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নিচ্ছে।

একাত্তর/এসি
বিগত সরকারের আমলে আটকে থাকা শিক্ষক নিয়োগ ও পদায়ন কার্যক্রম দ্রুত শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি...
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভর্তি পরীক্ষার আগের রাতে ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দিয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা।
বন্যার কারণে সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে পেছানো হয়েছে কারিগরি ও মাদ্রাসা বোর্ডের সমমানের পরীক্ষাও। 
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর