নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারো ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৬:২৩ পিএম

জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের বিমানবন্দর থেকে সোমবার আরও দুইটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর। চলতি মাসে এ পর্যন্ত চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো কিম সরকার। 

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি তাদের প্রতিবেদনে বলছে, সোমবারের (১৭ জানুয়ারি) ছোড়া ক্ষেপণাস্ত্র দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ধারণা দক্ষিণ কোরিয়ার।  

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা স্থবির হয়ে পড়ায় পিয়ংইয়ং সামরিক শক্তি আধুনিকায়নের ওপর নজর দিয়েছে। ফলে নতুন নিষেধাজ্ঞার জবাবে এ মাসে তারা দুইটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের এবং শুক্রবার ট্রেন থেকে নিক্ষেপযোগ্য আরও একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

সোমবার সিউলের যৌথ চিফ অব স্টাফ বলেন, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী 'পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দর থেকে পূর্বদিকে দুইটি সন্দেহজনক স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া' শনাক্ত করেছে।

দক্ষিণ কোরিয়ার একজন মুখপাত্র এএফপি'কে বলেন, জাপানের কোস্টগার্ডও একটি সম্ভাব্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এর আগে চলতি মাসের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এছাড়া জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে শুক্রবার (১৪ জানুয়ারি) অন্তত আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি।

আরও পড়ুন: টিকা নেয়ার পরও ওমিক্রনে আক্রান্তের যত সব উপসর্গ

এদিকে একের ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জাপান। কিম সরকারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার ফলে জাপান এবং এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে রয়েছে বলেও অভিযোগ জাপানের।

এসব ক্ষেপনাস্ত্রের পরীক্ষার জবাবে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে উত্তর কোরিয়ার ব্যালান্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে যুক্ত দেশটির পাঁচ নাগরিকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে।


একাত্তর/আরবিএস  

ইরানের বিরুদ্ধে বহুল আলোচিত ‘অর্থনৈতিক ডি-ডে’ (Economic D-Day) অভিযানের অংশ হিসেবে নতুন রূপরেখা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এতে তেহরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশ ও...
নতুন মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে যুক্তরাষ্ট্রের চরম ‘হতাশা ও ব্যর্থতার প্রতীক’ হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরুর পর...
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর