দেশে করোনা রোগীদের ২০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত: গবেষণা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৮:০৫ পিএম

দেশে করোনায় আক্রান্তদের ২০ শতাংশই করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ বিষয়ক এক গবেষণায় উঠে এসেছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ৭৬৯টি জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

বিএসএমইউ’র জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্ট এর প্রধান পৃষ্ঠপোষক (সুপারভাইজার) -উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান, করোনার জিনোমের চরিত্র উন্মোচন, মিউটেশনের ধরণ এবং বৈশ্বিক করোনার জেনোমের সাথে এর সম্পর্ক বের করতেই এই গবেষণা করা হয়েছে। যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে তা গত ৬ মাস ১৫ দিনের ফলাফল। সামনে এটি হালনাগাদ করা হবে।

image


গত বছরের ২৯ জুন থেকে চলতি বছরের ৮ জানুয়ারি পর্যন্ত সারাদেশের করোনা রোগীদের ওপর এই গবেষণা পরিচালনা করা হয়। মোট ৭৬৯ জন রোগীর ন্যাযোফ্যারিনজিয়াল সোয়াব স্যাম্পল থেকে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ের মাধ্যমে করোনার জিনোম সিকোয়েন্সিং করা হয়।

image


গবেষণায় ৯ মাস থেকে শুরু করে ৯০ বছর বয়সী রোগীদেরও অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ২১ থেকে ৫৮ বছর বয়সীদের সংখ্যা বেশি।

গবেষণায় দেখা যায়, করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে যাদের কো-মরবিডিটি রয়েছে, যেমন- ক্যান্সার, শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ, ডায়াবেটিস তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেশি। পাশাপাশি ৬০ বছরের বেশি বয়সী রোগীদের মৃত্যুর ঝুঁকিও তুলনামূলক বেশি।

আরও পড়ুন: বিশ্বে একদিনে আরও পাঁচ হাজার মৃত্যু

image


করোনার জিনোম সিকোয়েন্সিং বিশ্লেষণ গবেষণায় জুলাই ২০২১ এ দেখা যায় মোট সংক্রমনের প্রায় ৯৮ শতাংশই ইন্ডিয়ান বা ডেল্টা ভ্যারিয়েন্ট। পরবর্তীতে ৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সংগৃহীত স্যাম্পলের ২০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্ট এবং ৮০ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট।

গবেষণার তথ্যানুসারে, সামনের মাসগুলোতে ওমিক্রন ভ্যারিয়েন্ট গুণিতক হারে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/আরএ

এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর