ভারতীয় যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন নৌসেনা নিহত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২:৫২ পিএম

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রণবীরে বিস্ফোরণে তিন নৌসেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার সময় মুম্বাইয়ের অদূরে নৌবাহিনীর ডকইয়ার্ডে এই বিস্ফোরণ ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের সঙ্গে অস্ত্র বা গোলাবারুদের কোনও যোগসূত্র নেই। তবে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে জাহাজটিতে থাকা সরঞ্জামের বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। বিস্ফোরণের পরপরই ক্রুরা দ্রুত পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

উল্লেখ্য, ১৯৮৬ সালের ২৮ অক্টোবর ভারতীয় নৌবাহিনীতে সংযুক্ত হয় আইএনএস রণবীর। ২০২১ সালের নভেম্বর থেকে জাহাজটি ইস্টার্ন ন্যাভাল কমান্ডে আন্তঃউপকূলীয় অভিযানে মোতায়েন ছিল। জাহাজটির কিছুদিন পর ঘাঁটিতে ফেরার কথা ছিল।

এদিকে, সামনেই রয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস। তার আগে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জারি করা হয়েছে সতর্কতা। 

এই পরিস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে ভারতের নৌবাহিনীর এই যুদ্ধজাহাজে বিস্ফোরণের ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। 


একাত্তর/এসজে

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর