দেশে নতুন করে ওমিক্রনে আক্রান্ত আরও সাতজন

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০১:০৭ পিএম

বাংলাদেশে আরও ৭ জন করোনাভাইরাসে অতি সংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে (১৯ জানুয়ারি) গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিএসএআইডি)-তে এই তথ্য আপডেট করা হয়েছে। নতুন ৭ জনসহ বাংলাদেশে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬২ জন। জিএসএআইডির তথ্য বলছে, গত চার সপ্তাহে বাংলাদেশে ওমিক্রন আক্রান্তের হার ৭৩ দশমিক ৬ শতাংশ। গত ১৬ জানুয়ারি পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫৫ জন।

এর আগে দেশে গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর সরকারিভাবে জানানো হয়েছিল। এরপর

২৭ ডিসেম্বর একজন, ২৮ ডিসেম্বর চারজন, ৩১ ডিসেম্বর তিনজন, ৬ জানুয়ারি ১০ জন, ৭ জানুয়ারি একজন, ১০ জানুয়ারি নয় জন এবং ১২ জানুয়ারি তিনজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের তথ্য আসে জিআইএসএআইডির ওয়েবসাইটে।

করোনাভাইরাসের এ নতুন ধরনে ঢাকার বাসাবো এলাকায় প্রথম শনাক্তের খবর আসে। পরে বনানী ও মহাখালীতে রোগী পাওয়া যায়। ঢাকার বাইরে যশোরে ওমিক্রন শনাক্তের পর ঢাকার চাঁনখারপুল ও উত্তরায় মিলেছে ওমিক্রনে আক্রান্ত রোগী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষণায় দেখা গেছে, গত এক মাসে হাসপাতালে ভর্তি নয় এমন ব্যক্তিদের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে দেখা গেছে, দেশে করোনা রোগীদের মধ্যে ২০ শতাংশই নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। 

২০২১ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৮ জানুয়ারি পর্যন্ত করোনার ৯৬টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে দেখা যায়, তাদের মধ্যে ২০ শতাংশ ক্ষেত্রে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। পরবর্তী মাসে এই ওমিক্রন ভ্যারিয়েন্ট গুণিতকহারে বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। 


একাত্তর/এসএ

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বিএনপির গৃহীত জনকল্যাণ কর্মসূচির যারা বিরোধিতা করছে তাদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন।
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর