৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ৫ নির্দেশনা জারি

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৫:২৩ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়ে পাঁচ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। 

শুক্রবার (২১ জানুয়ারি) কোভিড-১৯ এর বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

তিনি জানান, দেশের বিভিন্ন স্কুলে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নতুন এই নির্দেশনা অনুযায়ী এখন থেকে হোটেল, রেস্তোরাঁ, পর্যটনকেন্দ্র, বইমেলা, বাণিজ্যমেলা ও বিপিএলে প্রবেশ করতে টিকা সনদ ও করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। 

আরও পড়ুন: সমাবেশে ১০০ জনের বেশি নয়, চলবে বাণিজ্য ও বই মেলা

পাঁচ দফা নির্দেশনাগুলো হচ্ছে: 

ক. ২১ জানুয়ারি ২০২২ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে; 

খ. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে; 

গ. সামাজিক/রাজনৈতিক/ ধর্মীয়/ রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০-এর বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবে তাদের অবশ্যই টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে; 

ঘ. সরকারি/বেসরকারি অফিস, শিল্প কারখানাসমূহে কর্মকর্তা ও কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে; 

ঙ. বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও রেলস্টেশনসহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। 

বর্তমানে ঢাকা শহরের হাসপাতালের ৩৩ শতাংশ করোনা বেড ভর্তি হয়ে গেছে, এমন তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, এভাবে করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিগগিরই সব বেড ভর্তি হয়ে যাবে। তাই সংক্রমণ রোধে সরকারের আগের জারি করা ১১ দফা বিধিনিষেধ কার্যকর করার চেষ্টা চলছে বলে আশ্বস্ত করেন তিনি। 

সেইসাথে নতুন জারি করা পাঁচ দফা নির্দেশনা এখন থেকেই কার্যকর হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী দুই সপ্তাহে সংক্রমণের হার দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 


একাত্তর/এসজে

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর