র‌্যাবকে তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরা: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৪:৫১ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘র‌্যাবকে তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরা। কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, কীভাবে তদন্ত করতে হবে এসবের প্রশিক্ষণ যুক্তরাষ্ট্র তাদের দিয়েছে। ইউএস স্টেট ডিপার্টমেন্ট স্বীকার করেছে, র‌্যাবের কারণে আমাদের এখানে সন্ত্রাসবাদ কমেছে। বিদেশিরা এক তরফা তথ্য পেয়ে র‌্যাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপেজলার নগদীপুর গ্রামে শিক্ষানুরাগী যুক্তরাজ্যপ্রবাসী জিল্লুর রহমানের নাগরিক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব বাংলাদেশে নিজেদের কাজকর্মের মাধ্যমে দক্ষতা অর্জন করেছে। তারা খুবই কার্যকরী, কিন্তু দুর্নীতিগ্রস্ত নয়। এ কারণেই তারা জনগণের আস্থা অর্জন করেছে। গত কয়েক বছরে হলি আর্টিজানের পর আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি। এটা সম্ভব হয়েছে র‌্যাবের কারণেই। কিন্তু এখন কিছু লোক যারা আইন শৃঙ্খলা পছন্দ করে না, যারা সন্ত্রাস পছন্দ করে কিংবা ড্রাগ পছন্দ করে তারাই র‌্যাবকে পছন্দ না করে বিদেশিদের কাছে নালিশ করছে।

র‌্যাবকে নিয়ে আমেরিকার নিষেধাজ্ঞার ব্যাপারে মন্ত্রী বলেন, আমরা তাদের জানাবো। হয়তো এখনো ঠিক মতো জানাতে পারিনি। কারণ তারা একতরফা তথ্য পেয়েছে। 

মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আমেরিকায় প্রতি বছর এক লাখ লোক মিসিং হয়। এর দায়দায়িত্ব কে নেবে? আর আমাদের দেশে মিসিং যারা হয় পরে দেখা তারা আবার বের হয়ে আসছেন। 

মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে দুটি ক্ষেত্রে র‌্যাব অন্যায় করেছিলো, সেই ঘটনার জুডিশিয়াল বিচার হচ্ছে। ওদের শাস্তিও হচ্ছে। কিন্তু কোনো ব্যক্তি বিশেষের ওপর হঠাৎ করে এই নিষেধাজ্ঞা দেওয়া ন্যায় সঙ্গত নয়। 

যারা র‌্যাব তথা বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করেছে সেই বিদেশিদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা আসেন, দেখেন, লোকজনের সঙ্গে কথা বলেন। আসল ঘটনা উদ্ধার করেন। তারপর আপনারা সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ৫ নির্দেশনা জারি

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ব্রিটেনের ব্যবসা, পর্যটন ও বন্দর মন্ত্রী ভিজয় দারিয়ানানী, ব্রিটিশ এমপি পল ব্রিস্টো, কমনওয়েলথ এন্টারপ্রাইজের সিইও সামান্তা কোহেন, ব্রিটিশ এমপি টম হান্টা, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন প্রমুখ। 

মন্ত্রী নাগরিক সংবর্ধনা সভা শেষে অতিথিদের নিয়ে চৌধুরী চাইল্ড কিন্ডার গার্টেন, সৈয়দ মনোহর আলী আটগ্রাম মহাবিদ্যালয়, আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।


একাত্তর/এসি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। 
আগামী দিনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর