মার্কিন দূতাবাস কর্মীদের পরিবারকে ইউক্রেন ত্যাগের নির্দেশ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৬ পিএম

ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাসে কর্মরত ব্যক্তিদের পরিবারের সদস্যদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

রোববার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইউক্রেনে দূতাবাস কর্মীদের পরিবার ও অপরিহার্য নয় এমন কর্মীদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দেয়। সেইসাথে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সম্ভব হলে ইউক্রেন ছেড়ে যেতে বলা হয়েছে। 

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে, এমন আশঙ্কায় এ নির্দেশ দেয়া হয়েছে। 

সংবাদসংস্থা এএফপিকে স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত দূতাবাস খোলা থাকলেও 'যেকোনো সময়' ইউক্রেনে হামলার আশঙ্কা করছেন তারা। সেরকম পরিস্থিতি হলে তাৎক্ষণিকভাবে মার্কিন নাগরিকদের সেখান থেকে সরিয়ে নেয়া সম্ভব নাও হতে পারে বলে জানান তিনি। 

কোনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে মার্কিন কর্তৃপক্ষ সাধারণত এ ধরণের সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে গত ২৪ ঘণ্টায় এমন বিশেষ কোনো কারণ ঘটেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতেই এ নির্দেশ দেয়া হয়েছে বলে মনে করছেন তারা। 

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ রাশিয়ান সৈন্য মোতায়েন করার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেকোনো সময় রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমা বিশ্ব। 


একাত্তর/এসজে

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর