দীপের বক্তব্যের সঙ্গে অমিল, তাহসিফ হত্যা মামলায় আবারও রিমান্ডে দিশা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

বুধবার (৪ নভেম্বর) প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে বিকেলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে নৌ পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে নতুন করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। 

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, প্রথম দফার রিমান্ডে জিজ্ঞাসাবাদে দিশা ঘটনার রাতে তাহসিফের সঙ্গে উত্তরা ও টঙ্গীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর কথা স্বীকার করেছেন। তবে তদন্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি কৌশলে এড়িয়ে গেছেন। এছাড়া মামলার অপর সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে দিশার তথ্যে ব্যাপক অমিল পাওয়া গেছে। দুটি বক্তব্যের এই অমিল যাচাই-বাছাই করতেই নতুন করে রিমান্ডের এই আদেশ দিয়েছেন আদালত।

একাত্তর/এসি
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরিকে হত্যা ও মরদেহ গুমের চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তার তরুণী জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর রহস্য উদঘাটনে জেরিকা তাসমিন দিশা নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তরুণী তাহসিফের কথিত ‘বান্ধবী’ বলে জানা গেছে। 
দেশের উচ্চশিক্ষায় বিদ্যমান ভৌগোলিক বৈষম্য দূর করে পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলসহ সব অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বুধবার...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয় এবং ডেমোক্র্যাটদের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ অর্জনের পেছনে মার্কিন-ইসরাইলের যৌথ ইরান যুদ্ধ একটি বড় ভূমিকা রেখেছিলো বলে স্বীকার করেছেন...
খাগড়াছড়ি সদর উপজেলার দুটি ইউনিয়নের মধ্যবর্তী চেঙ্গী নদীর বিজিতলা ঘাটে চরম দুর্ভোগ লাঘবে নিজেদের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করেছেন এলাকাবাসী। স্বেচ্ছাশ্রমে নির্মিত এই সেতু দিয়ে প্রতিদিন...
সারাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়া হাম রোগের সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর