স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ছয়, ডজনখানেক আহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:০০ এএম

আফ্রিকান নেশন্স কাপের ম্যাচকে কেন্দ্র করে ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডের একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এতে ডজনখানেকের মতো মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৪ জানুয়ারি) দেশটির পউল বিয়া স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচের আগে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার।

ঘটনার সময় ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে ঢোকার জন্য মরিয়া হয়ে আছেন। অন্যসূত্রে জানা যায়, এসময় বেশ কয়েকটি শিশু অচেতন হয়ে পড়ে।

আরও পড়ুন: মা হবার খবর দিলেন তামিমা, পাশে ছিলেন নাসির

করোনার কারণে ৬০ হাজার মানুষ ধারণের ক্ষমতা থাকলেও স্টেডিয়ামে ৮০ শতাংশ দর্শকের প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু ম্যাচের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, প্রায় ৫০ হাজার মানুষ স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করছিল।

হতাহতের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে নার্স ওলিঙ্গা প্রুডেন্স। 

আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করে কী ঘটেছিলে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।

এদিকে হতাহতের ঘটনার পরও স্টেডিয়ামটিতে ক্যামেরুন ও কমোরোসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ২-১ গোলে জয় পায় স্বাগতিকেরা।


একাত্তর/টিএ

আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর