গর্ভবতী ছাগল চুরির পর জবাই, আটক তিন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৪:৩১ পিএম

জামালপুরের সরিষাবাড়িতে দুইটি গর্ভবতী ছাগল চুরি করে জবাইয়ের অভিযোগে এক কসাইসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। সোমবার মধ্যরাতে সরিষাবাড়ি পৌরসভার বলারদিয়ার গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন সরিষাবাড়ি পৌরসভার ভুরারবাড়ি গ্রামের আব্বাস কসাইয়ের ছেলে মামুন কসাই (২৫), আফছার আলীর ছেলে রাকিব (১৬) ও বাবলু সরকারের ছেলে সাদ্দাম (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার মধ্যরাতে বলারদিয়ার (পূর্বপাড়া) গ্রামের দিনমজুর আফজাল হোসেনের বাড়িতে ঢোকে তিন চোর। 

এসময় আফজাল হোসেনের স্ত্রী আলেয়া বেগম ছাগলের শব্দে গোয়াল ঘরে গিয়ে দেখেন দরজা খোলা এবং ছাগল দুটি নেই। রাতেই তারা খোঁজাখুঁজি করে পাশের গোরস্থানে রক্ত দেখতে পেয়ে বুঝতে পারেন যে, ছাগল দুটিকে জবাই করা হয়েছে।

আরও পড়ুন: চুরি হওয়ার পাঁচ ঘণ্টা পর নবজাতক উদ্ধার

এ ব্যাপারে সরিষাবাড়ি থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাফর আলী খান জানান, নিয়মিত টহল চলাকালে রাত ২টার দিকে ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া খালেকের মোড় এলাকায় বস্তাসহ তিনজনকে দেখে পুলিশের সন্দেহ হয়। এসময় বস্তা খুলে দুটি জবাইকৃত ছাগল ও একটি চাকু জব্দ এবং তাদের আটক করা হয়।

ছাগলের মালিক আফজাল হোসেন জানান, তিনি দিনমজুর; ছাগল দুটি বর্গা নিয়ে লালন-পালন করতেন। দুটি ছাগলই পাঁচ মাসের গাভিন ছিল। 

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক জানান, আটককৃত তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাগল দুটি চুরি ও জবাইয়ের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে ছাগলের মালিক বাদী হয়ে মামলা দায়ের করায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
দুই দুটি বিশ্বযুদ্ধের নারকীয় তাণ্ডব থেকে অক্ষত বেঁচে ফিরেছিলো ফ্রান্সের ঐতিহাসিক এই ঐতিহ্যবাহী ভবনটি। কিন্তু জীবনযাত্রার চড়া ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়া সাম্প্রতিক ইতিহাসের অন্যতম...
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ অভিযানে অংশ নেওয়া এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের ভাইরাল ভিডিওটি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর