মহামারীকালে দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেখলো দেশ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৮:৫৪ পিএম

দেশে গেলো ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ১৫। আর একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৩৩ জন। এটি বাংলাদেশে ২৪ ঘণ্টায় শনাক্তের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। 

এর আগে ২০২০ সালের ২৮ জুলাই দেশে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৯ হাজার ৬৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩১ দশমিক ৩৭ শতাংশ।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক পাঁচ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৮ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে এক হাজার ৯৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে নারী ছয়জন, পুরুষ ১২ জন। তাদের মধ্যে আটজন ঢাকায় মারা গেছেন। চট্টগ্রামে ছয়জন এবং রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। 

আরও পড়ুন: বাণিজ্য মেলা বন্ধের পাশাপাশি বইমেলা পেছানোর সুপারিশ

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১০ বছরের নিচে রয়েছেন একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের চারজন, ৭১ থেকে ৮০ বছরের তিনজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন।

বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে শুরু করার পর বাংলাদেশেও দৈনিক শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করে। 

image


গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত এক শতাংশের ঘরেই ছিল। তবে গত মাসের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষদিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত পাঁচশ’র ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে সেই সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায় ১০ জানুয়ারি।

এর চার দিনের মাথায় ১৪ জানুয়ারি দৈনিক রোগী শনাক্ত চার হাজার ছাড়িয়ে যায়। এরপর এক সপ্তাহ না যেতেই দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬ লাখ ২৪ হাজার ৬৩৫ জনের। সুস্থ হয়েছেন ২৮ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৬৬২ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৩৫ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৭৭৫ জন।


একাত্তর/এসজে

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর