শিল্পী সমিতির নির্বাচন চলছে, নিরাপত্তা জোরদার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৬:২০ পিএম

চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ভোট উপলক্ষ্যে এফডিসিতে আজ ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

image


নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে লড়ছেন। অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে আছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

দুই প্যানেলই ২১ সদস্যের কমিটির এ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছে।

image

দু’জন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্রশিল্পী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। কমিশনের দু’জন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী।

আরও পড়ুন: মোটা চালের দাম কমছে

আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আর, মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।


একাত্তর/আরএ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনের ওপর দেয়া হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে এবারের নির্বাচনে ছয় জন স্বতন্ত্রসহ দু'টি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী...
আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনীতি অঙ্গনের উৎসবের আমেজ লেগেছে বিনোদন জগতেও। রাজনীতিকদের পাশাপাশি শোবিজ জগতের তারকারাও কিনেছেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম।
জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ব্যাপক তোড়জোড় চলছে। শুক্রবার এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৮ জনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর