যে কারণে সংসদ সদস্য হতে চান মাহি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১০:০১ পিএম

জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ব্যাপক তোড়জোড় চলছে। শুক্রবার এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৮ জনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তবে সব ছাপিয়ে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নাচোলের মেয়ে মাহি নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকার মাঝি হবার আগ্রহ জানিয়ে তিন চার দিন আগ থেকেই গণসংযোগ শুরু করে দেন।

বৃহস্পতিবার বিকেলে স্বামী রকিব সরকারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। একই দিনে মাহি দেখা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে।

পরের দিন শুক্রবার সন্ধ্যা সন্ধ্যা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন। পরে, তিনি আবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গেও দেখা করেন।

এর আগে নায়িকা মাহিকে উপনির্বাচনে মনোনয়ন ফরম নেয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

image


তিনি বলেন, সিনেমার এক নায়িকা বলছে আমি ফরম চাই। আমি চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী হতে চাই। আমার বাড়ি ওখানে। আমি আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করলাম। তিনি বলেন, ওদের পরিবার আওয়ামী লীগ পরিবার, ও আওয়ামী লীগ করে। ঠিক আছে, ফরম সংগ্রহ করুক।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ–২ আসনকে এগিয়ে নিতে দুটি উদ্দেশ্যকে সামনে রেখে তিনি নৌকার মাঝি হতে চান মাহি। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক, আমার নির্বাচনী এলাকা অনেকাংশে পিছিয়ে আছে। সেই জায়গা থেকে তাদের সেবা নিশ্চিত করা।

দুই, বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পরিমাণ উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন সম্পর্কে আমার এলাকার মানুষকে অবহিত করা। আমার এলাকায় প্রচার করব, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যেসব উন্নয়ন করেছেন।

মাহি আরও বলেন, আমি স্বামীকে বলছিলাম, আমি নূন্যতম ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতব ও এই আসন নৌকাকে এনে দেব ইনশাল্লাহ।

আওয়ামী লীগের তৃণমূলের কাছ থেকেও সমর্থন পাচ্ছেন বলেও জানান মাহি। নির্বাচিত হলে অভিনয়ে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, অভিনয় আবার মূল ভিত্তি তৈরি করে দিয়েছে। রাজনীতি মানুষের সেবা করা, মানুষের সেবাও করব। সিনেমাও করব।

আরও পড়ুন: ছুটির দিনে মেট্রো উচ্ছ্বাস, যাত্রী পারপারে গতি

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহি; তার স্বামী রকিব সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটির সদস্য রকিব সরকার।

সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। ওই আসনে আগামী ১ ফেব্রুয়ারি হবে উপনির্বাচন।


একাত্তর/এসি

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ছিলেন বেশ সরব। এর মধ্যেই রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর পুরোদমে কাজে ফেরার ঘোষণা দেন নায়িকা। 
বিচ্ছেদের পথে হাঁটছেন মাহি-রাকিব দম্পতি। গেলো শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এ খবর নিজেই জানিয়েছেন মাহি। আর একথা জেনে মাহিকে দারুণ এক সুখবর দিয়েছেন তার প্রথম স্বামী পারভেজ মাহমুদ...
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি সোমবার পুরো এলাকায় একটা শোডাউন দেবো। হেরে গেলেও সবাইকে...
নির্বাচনী প্রচারে ব্যস্ত সিনে তারকারাও। ঢাকায় যখন ধানমন্ডি, হাজারীবাগ ও নিউমার্কেট এলাকায় ভোট চাইছেন ফেরদৌস; তখন রাজশাহীতে ভোট চাইছেন অভিনেত্রী মাহিয়া মাহি। 
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর