ঘুরতে গিয়ে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৬:২০ পিএম

ঝালকাঠির রাজাপুরে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র রাব্বি হোসেনের (১৫) মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালকসহ আরো তিনজন। 

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও চালক মেহেদি হাসানকে আটক করেছে পুলিশ।

নিহত রাব্বি উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের রিক্সা চালক বশির হোসেনের ছেলে ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, স্কুলছাত্র রাব্বি সকালে বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলো। পথে খুলনাগামী ট্রাকটি (যশোর-ড-১১০০৫৪) মোটরসাইকেলটিকে চাপা দেয়। 

আরও পড়ুন: নিজ বাড়িতে ব্যবসায়ী খুন

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেলের চার আরোহী মারাত্মকভাবে আহত হয়। 

তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। সেইসাথে আহত ইমরান ও রাজিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল প্রেরণ করা হয়। আরেক আহত রনিকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

আহত ইমরান উপজেলার মনোহরপুর গ্রামের মজনু হাওলাদারের ছেলে এবং রাজিব ঝালকাঠির কীর্ত্তিপাশা গ্রামের আবুল ফরিদের ছেলে ও রনি কীর্ত্তিপাশা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি। 


একাত্তর/এসজে


একটি নামজারির জন্য সরকারি ফি এক হাজার ১৭০ টাকা। কিন্তু সেই নামজারির জন্য দাবি করা হয় ৭০ হাজার টাকা। দরকষাকষির পর ২০ হাজার টাকায় ‘রফা’ হয়। অগ্রিম নেওয়া হয় ১০ হাজার টাকা। গুণে গুণে দুই দফায় এই টাকা...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর