খাগড়াছড়িতে বিএনপির চার নেতাকর্মীকে পেটানোর অভিযোগ, আটক এক

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ এএম

খাগড়াছড়ির মাটিরাঙায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, অন্ধকার থাকায় তারা হামলাকারী কাউকে স্পষ্টভাবে চিনতে পারেন নাই। তবে স্থানীয়রা নেতাদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পিটিয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলুটিলা পুনর্বাসন পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—মাটিরাঙা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক ললিত ত্রিপুরা, ইউনিয়ন বিএনপির সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা। তাদের মধ্যে প্রবীন্দ্র ও সুমনকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী পুনর্বাসন এলাকার একটি স্কুলের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন।

হামলার বিষয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা এ হামলা চালিয়েছেন। তিনি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

তবে আহত ব্যক্তিরা জানান, ঘটনার সময় এলাকায় অন্ধকার থাকায় হামলাকারীদের কাউকে তারা স্পষ্টভাবে চিনতে পারেননি।

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে দুটি কক্ষের আসবাবপত্র, ফটোকপি মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিনে বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে সড়কে গাছ কেটে অবরোধের চেষ্টা চালানো হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে...
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্ত। এতে পুরো বাসটি পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর চারটার দিকে পৌর শহরের মহাজনপাড়া এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।
ফেরির মাস্টার মো. মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে ডাকা ধর্মঘট ছয় ঘণ্টার জন্য সাময়িক স্থগিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে...
ঝালকাঠিতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর শনিবার (১৪ নভেম্বর)। দিবসটি উপলক্ষে ঝালকাঠির বিচার বিভাগের পক্ষ থেকে শোক র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা...
ভোর হতে না হতেই বই-খাতা হাতে আঁকাবাঁকা মেঠোপথ ধরে হেঁটে চলে একদল শিশু। কারও মনে চিকিৎসক হওয়ার স্বপ্ন, কেউ হতে চায় বড়ো কোনো কর্মকর্তা, আবার কেউ শিক্ষক। কিন্তু তারা যে বিদ্যালয়ে পড়তে যায়, সেখানে...
পঞ্চগড়ে যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় থ্রি-হুইলারটির আরও ছয় যাত্রী আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর