ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও শোক র‍্যালি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

ঝালকাঠিতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর শনিবার (১৪ নভেম্বর)। দিবসটি উপলক্ষে ঝালকাঠির বিচার বিভাগের পক্ষ থেকে শোক র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

এদিন সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদকাঠি এলাকায় নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে বিচারক, বিচার বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসন ও জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমিনা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ মোহাম্মদ সানাউল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক সোহেল আকন এবং সরকারি কৌঁসুলি (পিপি) মাহেব হোসেন অংশ নেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল নয়টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে বিচারকদের বহনকারী মাইক্রোবাসে আত্মঘাতী বোমা হামলা চালায় জেএমবি জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ। গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে।

দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এ হত্যা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাত জঙ্গিকে ফাঁসির আদেশ দেন। উচ্চ আদালতে রায় বহাল থাকার পর ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে ছয় শীর্ষ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা হলেন—জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ এবং বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুন।

একাত্তর/এসি
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
ফেরির মাস্টার মো. মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে ডাকা ধর্মঘট ছয় ঘণ্টার জন্য সাময়িক স্থগিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে...
খাগড়াছড়ির মাটিরাঙায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, অন্ধকার থাকায় তারা হামলাকারী কাউকে স্পষ্টভাবে চিনতে পারেন নাই। তবে স্থানীয়রা নেতাদের...
ভোর হতে না হতেই বই-খাতা হাতে আঁকাবাঁকা মেঠোপথ ধরে হেঁটে চলে একদল শিশু। কারও মনে চিকিৎসক হওয়ার স্বপ্ন, কেউ হতে চায় বড়ো কোনো কর্মকর্তা, আবার কেউ শিক্ষক। কিন্তু তারা যে বিদ্যালয়ে পড়তে যায়, সেখানে...
পঞ্চগড়ে যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় থ্রি-হুইলারটির আরও ছয় যাত্রী আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর