করোনা শনাক্তের হার নামলো ত্রিশের নিচে, মৃত্যু আরও ৩৪ জনের

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৮:৩৪ পিএম

করোনার সংক্রমণের সঙ্গে যেন পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। লাগামহীন করোনার সংক্রমণে যখন দেশ কাঁপছে তখন মূর্তিমান আরেক আতঙ্কের খবর দিলো স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এরআগে ২০২১ সালের ২২ সেপ্টেম্বর ৩৬ জন মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। 

এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৩৬৩ জন।

এদিন অ্যান্টিজেনসহ ৪৩ হাজার ছয়টি নমুনা পরীক্ষা করো করোনা শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ১৮৩ জনের। দৈনিক শনাক্তের হার ২৮ দশমিক ৩৩।

এর আগে গতকাল ৩১ দশমিক ১০ হারে সংক্রমণের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ১৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ৬৯ এবং মোট শনাক্তের গড় ১৪ দশমিক ৩৬।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ২২ জন। এছাড়া চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে চার, সিলেটে এক ও ময়মনসিংহ বিভাগে দুই জন মারা গেছেন।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের চারজন এবং ষাটোর্ধ আরও ২৪ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন: সিনহা হত্যা মামলার রায় সোমবার, সর্বোচ্চ শাস্তির আশা পরিবারের

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


একাত্তর/এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর