সলঙ্গায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪২ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় ২৩৬ বোতল ফেন্সিডিলসহ আব্দুল ওয়াদুদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।

সোমবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্ত্বরের হাজী ইমান আলী মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওয়াদুদ ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার গেদুরা কিসমত গ্রামের নজরুল মুন্সির ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্ত্বরের হাজী ইমান আলীর সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন: পুলিশের মামলায় জিকে গউছসহ বিএনপি’র ৪০ নেতাকর্মী কারাগারে

এ সময় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী শুভ বসুন্ধরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ওয়াদুদকে ২৩৬ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।


একাত্তর/আরএ

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর