তুরস্ক-গ্রিস সীমান্তে তীব্র শীতে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৪ এএম

তুরস্ক-গ্রিস সীমান্তে প্রচন্ড শীতে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এর জন্য দেশ দুটি একে অপরকে দায়ী করছে। তুরস্ক অভিযোগ করে বলেছে, গ্রীক সীমান্ত কর্মকর্তারা গোষ্ঠীটিকে শীতের কাপড় ও জুতা রেখে সীমান্ত থেকে ফেরত পাঠায়। ফলে তাদের মৃত্যু হয়েছে। তবে গ্রিস তীব্রভাবে এই দাবি অস্বীকার করেছে। খবর বিবিসির।

বুধবার (২ ফেব্রুয়ারি) এক টুইটবার্তায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু এই অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর জন্য গ্রিসের সীমান্তরক্ষী বাহিনীকে দায়ী করেন। সয়লু টুইটবার্তায় অভিযোগ করেন- ওই অভিবাসনপ্রত্যাশীদের দলটিতে মোট ২২ জন ছিলেন। সীমান্ত পেরোনার সময় গ্রীসের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন তারা। তারপর তাদের শীতের কাপড় ও জুতা রেখে দিয়ে তুরস্কের পথে ফেরত পাঠায় সীমান্তরক্ষী বাহিনী। ফিরতি পথে ‍তুরস্কে আসার সময় ঠাণ্ডায় জমে তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। 

তবে এই অভিবাসীরা কোন দেশের- তা টুইটে জানাননি তিনি।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগকে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ বলে উড়িয়ে দিয়েছেন গ্রিসের অভিবাসনবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নোটিস মিটারাচি। বুধবার এক বিবৃতিতে মিটারাচি বলেন, ‘এই অভিবাসনপ্রত্যাশীরা সীমান্ত এলাকা পর্যন্ত আসতেই পারেনি। যদি তারা আসতো, গ্রিক সীমান্তরক্ষী বাহিনী তাদের সঙ্গে এমন আচরণ করত না। সুতরাং এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন।’


একাত্তর/এআর

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের...
পারস্য উপসাগরে চলমান যুদ্ধ নিরসনে উত্তেজন প্রশমনের লক্ষ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন,...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর