প্যারিস হামলা: নিজেকে নির্দোষ দাবি একমাত্র জীবিত অপরাধীর

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৫ এএম

২০১৫ সালে প্যারিসে আইএস হামলার সাথে জড়িত একমাত্র জীবিত অপরাধী আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার দাবি তিনি কাউকে খুন কিংবা আঘাত করেননি।

বুধবার আদালতে দাঁড়িয়ে এমন দাবিই করেছেন আইএস সেলের ৩২ বছর বয়সী সদস্য সালেহ আব্দেসলাম। খবর বিবিসির।

২০১৫ সালের ১৩ নভেম্বর ফান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে হামলা চালায় আইএসের ভারী অস্ত্রধারী ১০ সদস্যের একটি দল। এতে প্রায় ১৩০ জন নাগরিকের মৃত্যু হয়।

আক্রমণকারীদের মধ্যে কেবল ফান্স-মরক্কোর অধিবাসী সালেহ আব্দেসলামকেই জীবিত উদ্ধার করা হয়। তবে টেকলিন্যাল সমস্যার কারণে শেষ মুহূর্তে বোমা অকার্যকর হয়ে যায়, না কি তিনি নিজেই বোমা হামলার সিদ্ধান্ত বাতিল করেন তা এখনো স্পষ্ট না।

আরও পড়ুন: টিকাবিরোধী আন্দোলনে ট্রুডোর ক্ষোভ, পুলিশের হুঁশিয়ারি

বাদী পক্ষের বিশ্বাস টেকলিন্যাল কারণেই বোমা অকার্যকর হয়ে যায়। তবে আদালতে আইএসের প্রতি নিজের পূর্ণ সমর্থন জানিয়ে সালেহ বলেন, শেষ মুহূর্তে আমি বোমা হামলা না চালানোর সিদ্ধান্ত নেই। আমি কাউকে খুন করিনি। আমি কাউকে আঘাত করিনি।

সিরিয়া এবং ইরাক ইস্যুতে ফ্রান্সের সামরিক সম্পৃক্ততা বাতিলের জন্যই এই হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। তবে তার সাথে থাকা আক্রমণকারীদের সবাইকে তিনি চিনতেন না বলে দাবি করেন।

ওই হামলায় বাকি ৯ জন আত্মঘাতী হয়েছেন নয়তো পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মৃত্যুবরণ করেছেন। আধুনিক ফ্রান্সের ইতিহাসে এক মামলায় ১৮০০ বাদী নিয়ে এটি সবচেয়ে বড় ট্রায়াল।

দোষী সাব্যস্ত হলে এই মামলায় সালেহ আব্দেসলামের যাবজ্জীবন সাজা হবে। তবে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগে এরই মধ্যে বেলজিয়ান আদালতে তাকে জেলের সাজা শোনানো হয়েছে।


একাত্তর/টিএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর