বালুবাহী ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত চার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩২ পিএম

জামালপুরে বালুবাহী ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত এবং ৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের (সদর উপজেলার) বানারেরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান (৪৫) সদর উপজেলার লক্ষ্মীরচর গ্রামের মৃত তৈয়ব আলী মন্ডলের পুত্র। তিনি সদর উপজেলার নান্দিনা বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, সকালে সিয়াম এন্টারপ্রাইজের বালুবাহী ট্রাক নান্দিনা থেকে জামালপুর শহরে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী ব্যবসায়ী হাফিজুর মারা যান।

আরও পড়ুন: বাঁধা অবস্থায় আগুনে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

এ সময় অটোরিকশার চালক শরিফপুর এলাকার আরমান, যাত্রী রুচি, সুলতান ও লিটন মিয়া গুরুতর আহত হয়। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাক আটক করে। তবে চালক পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, প্রতিদিন বালিবাহী শতশত ট্রাক বেপরোয়া গতিতে জামালপুর-ময়মনসিংহ সড়কে চলাচল করে। বালিবাহী এসব ট্রাক চালকদের বেশির ভাগের নেই ড্রাইভিং লাইসেন্স।


একাত্তর/টিএ

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর