যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউক্রেন ছাড়া উচিত: বাইডেন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:২০ পিএম

রাশিয়ার সাথে উত্তেজনা বাড়তে থাকার এই সময়ে যত দ্রুত সম্ভব ইউক্রেনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশটি ছাড়ার আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

মস্কো যদি যুক্তরাষ্ট্র দখল করে নেয় তবে নাগরিকদের উদ্ধারে কোনো সেনা পাঠানো হবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। একইসঙ্গে খুব দ্রুতই অঞ্চলটিতে উত্তেজনা বাড়তে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। খবর বিবিসির।

এদিকে প্রথম থেকেই ইউক্রেনে কোনো ধরনের হামলার পরিকল্পনা নেই দাবি করে এলেও সীমান্তে প্রায় ১ লাখ সেনা জড়ো করেছে রাশিয়া।

এরইমধ্যে প্রতিবেশি মিত্র দেশ বেলারুশের সঙ্গে বিশালাকার সেনা মহড়ার আয়োজন করেছে দেশটি। অন্যদিকে ইউক্রেন অভিযোগ তুলেছে, তাদের সমুদ্র ব্যবহারের পথ আটকে রেখেছে রাশিয়া।

ক্রেমলিন বলছে, 'রাঙা সীমা'কে পোক্তভাবে প্রয়োগ করতে চায় তারা, যাতে করে সাবেক সোভিয়েত প্রতিবেশিরা ন্যাটোতে অংশ না নেয়।

যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের ইউক্রেন ছেড়ে আসার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এনবিসি নিউজের সঙ্গে আলাপকালে একই আহবান জানান দেশটির প্রেসিডেন্ট।

তিনি বলেন, আমরা পৃথিবীর অন্যতম বিশাল সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে যাচ্ছি। এটা খুবই আলাদা পইস্থিতি, আর খুব দ্রুতই সবকিছু নাগালের বাইরে চলে যেতে পারে।

আরও পড়ুন: সৌদি বাদশাহকে জো বাইডেনের ফোন

পালিয়ে আসা অ্যামেরিকানদের উদ্ধার করতে সেনা মোতায়েন করতে হবে এমন কোনো পরিস্থিতি যদি উদ্ভূত হয় তবে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, সেটা সম্ভব না। রাশিয়া এবং অ্যামেরিকা যদি একে অন্যের দিকে বন্দুক তাক করে তবে তা বিশ্বযুদ্ধের সমান। আমরা যেখানে ছিলাম তারচেয়ে দুনিয়া অনেক বেশি ভিন্ন।

এদিকে ইউক্রেন সংকট সমাধানে বিশ্ব নেতারা নিজ নিজ জায়গা থেকে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

ইউক্রেনের পূর্ব সীমান্তে চলমান দ্বন্দ্বের সমাধানের জন্য ফ্রান্স ও জার্মানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি বলে গত বৃহস্পতিবার জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন।

ইউক্রেনের উত্তরে ক্রিমিয়া পেনিনসুলা দখলের প্রায় আট বছর পর সাম্প্রতিক এই সঙ্কটের শুরু। তখন থেকেই ইউক্রেনের সেনারা পূর্ব সীমান্তে রাশিয়া সমর্থিত বিদ্রোহী দলের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।


একাত্তর/টিএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর