মালয়েশিয়া যেতে গিয়ে ধরা দালালসহ সাত রোহিঙ্গা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৪ পিএম

অবৈধভাবে সাগর পথ পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় সাত রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। এরমধ্যে ছয়জন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ সময় দালাল চক্রের অন্যতম হোতা মো. ইদ্রিসকেও আটক করা হয়।  

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের রামুর চেইন্দা এলাকায় বিশেষ তল্লাশী চৌকি বসিয়ে আটক করে র‍্যাব-১৫।   

র‍্যাব- ১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার বলেন, পাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পাশ্ববর্তী দেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলো। কিন্তু র‍্যাবের গোয়েন্দা তৎপরতার কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন নামের আরও দুই ব্যক্তির কথা জানিয়েছেন ইদ্রিস। যারা ইদ্রিসের মানবপাচার চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: সাগর রুনি হত্যা: দশ বছরেও ক্লু পায়নি তদন্ত সংস্থা

এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানান এ র‍্যাব অধিনায়ক। পাচারকারীরা যেহেতু আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করতে পারেনি, ফলে এ বিষয়ে এখনও নিশিচত করে কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।



একাত্তর/আরবিএস  

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের জন্য গতকাল সোমবার থেকে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে ফুটবল খেলায় মেতেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।
শেরপুরের নালিতাবাড়ীর সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর