খুললো মালয়েশিয়ার শ্রমবাজার, মধ্যপ্রাচ্য নিয়েও সুখবর দিলেন মন্ত্রী

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের জন্য গতকাল সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

এর আগে দুপুরে সিলেট সার্কিট হাউসে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সিলেটের সার্বিক উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি, বিশেষ করে সিলেটি প্রবাসীদের অবদান এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

মন্ত্রী বলেন, আমরা আগেই বলেছিলাম জুলাই মাসের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে। গতকালই মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে তাদের বাজার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। এটি বিএনপি সরকারের জন্য একটি বড় অগ্রগতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরে এই বিষয়ে ব্যাপক কূটনৈতিক সফলতা অর্জন হয়েছে।

তিনি আরও বলেন, শুধু মালয়েশিয়া নয়, একে একে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের জন্য শ্রমবাজারের নতুন দুয়ার খুলছে। ইতিমধ্যেই জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ওমান এবং সৌদি আরবের মতো দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে যাচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের (দুবাই ও আবুধাবি) শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডিপ্লোমেটিক চ্যানেলের মাধ্যমে শ্রমিকদের সমস্যাগুলো সমাধান করার জন্য সরকার এই বিষয়গুলো নিয়ে জোরালোভাবে কাজ করছে। খুব শীঘ্রই সেখান থেকেও ইতিবাচক সাড়া আসবে।

এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে আরও জোরদার ও ফলপ্রসূ করতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা-সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবিএস
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
সামান্য এক কথার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে গড়ে উঠেছিল উত্তপ্ত ‘মব’ পরিস্থিতি! তবে সেই নাটকীয়তার আগুনে ঘি না ঢেলে স্বয়ং সরকারপ্রধানের মানবিক হস্তক্ষেপে এক আবেগঘন পরিণতির সাক্ষী হলো সবাই। গ্রেপ্তার...
শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক হওয়া কুষ্টিয়ার দৌলতপুরের স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালন সরকারের নির্বাহী নির্দেশে মুক্তি পেয়ে সসম্মানে নিজের বাড়ি ফিরেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার দেওয়া নতুন বাড়িতে উঠেছেন শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর