ছিনতাইকালে পুলিশ সদস্য আটক

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:২১ পিএম

কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকায় মোবাইল ছিনতাই করতে গিয়ে নিরঞ্জন দাশ (২৪) নামে ১৪ এপিবিএনে কর্মরত এক পুলিশ সদস্য জনতার হাতে আটক হয়েছেন। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) থ্যংখালী ইউনিয়ন পরিষদ ভবন রোডের পেছন থেকে বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, ছিনতাই করতে গিয়ে এক পুলিশ সদস্য আটক হাওয়ার কথা শুনে ঘটনাস্থলে ছুটে যান তিনি। 

ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, এপিবিএন পুলিশ সদস্য নিরঞ্জন দাশের শার্টের পকেটে একটি ছুরি। এছাড়া তার কাছে একটি জাতীয় পরিচয়পত্র, একটি পুলিশের পরিচয়পত্র ও একটি মানিব্যাগ পাওয়া যায়। তার কাছে থাকা পুলিশের পরিচয়পত্র দেখে জানা যায় তিনি ১৪ আর্মড পুলিশে কর্মরত। 

ভুক্তভোগী ১২নং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ জানান, পুলিশ সদস্য নিরঞ্জন দাশ একটি সিএনজি নিয়ে তার কাছে আসেন এবং তার মোবাইলটি দেখতে চান। 

আরও পড়ুন: ডাক্তারের চেম্বার থেকে অফিস সহকারীর মরদেহ উদ্ধার

মোবাইল দেখে নিরঞ্জন দাশ তাকে বিভিন্ন অপরাধমূলক গেমস ও অবৈধ টাকা আয় করার কথা বলে মোবাইলটি নিয়ে যায় ফাঁড়িতে যোগাযোগ করার কথা বলে। 

মোবাইল ফেরত চাইলে নিরঞ্জন দাশ ছুরি বের করে তাকে ভয়-ভীতি দেখান। এনায়েত উল্লাহ চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসেন। তারপর তাকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এই বিষয়ে ১৪ আর্মড পুলিশের পুলিশ সুপার নাঈমুল হক জানান, নিরঞ্জন দাশ কিছুদিন আগে ছুটিতে গিয়ে এরপর আর কর্মস্থলে আসেনি। তাকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। 

এক রোহিঙ্গা যুবককে ছিনতাইকালে জনতার হাতে আটকের খবর শুনে তাকে আটক করা হয়। তারপর তাকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। 


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর