ইসিকে সফল দাবি বিদায়ী সিইসি'র

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:০০ পিএম

পাঁচ বছরের দায়িত্ব পালনকালে অসংখ্য চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবেলা করেছেন বলে দাবি করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। 

তবে শতভাগ নির্বাচন সফল করতে পারেননি তা স্বীকার করে সিইসি বলেন, কোনো কোনো নির্বাচনে ব্যত্যয় ঘটেছে, মানুষ মারা গেছে। এগুলো তাদেরই ব্যর্থতা বলে স্বীকার করেন তিনি। 

পাঁচ বছর দায়িত্ব পালনকালে রাজনৈতিক দলের আস্থা অর্জনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন নুরুল হুদা। তিনি বলেন, 

করোনা মহামারির মধ্যে নির্বাচন আয়োজন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে মন্তব্য করেন তিনি। তবে নির্বাচনের সময় প্রাণহানি ছিল তাদের ব্যর্থতা, বলেন তিনি। 

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ধুঁকছে সুন্দরবন

তবে নির্বাচন কমিশন সরকারের মুখপাত্রের হিসেবে কাজ করেছে এই দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, ইসি প্রার্থীদের প্রার্থী হিসেবেই দেখে, তারা কোন দলের তা দেখে না। 

তিনি বলেন, নির্বাচন নিয়ে সবসময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ছিলো কমিশনের। তারা মোটেও বিব্রত নন। 

এদিকে নির্বাচন কমিশনের অসীম ক্ষমতা নেই এমন মন্তব্য করে বিদায়ী নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আইনের ও সংবিধানের বাইরে গিয়ে কাজ করার কোন সুযোগ কমিশনের নেই।

তিনি বলেন, অনেকের চাওয়ার মতো অনেক কিছু করা হয়নি, তবে কমিশন সর্বাত্মক চেষ্টা করেছে। 



একাত্তর/এসজে

ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টায়, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর