সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় গ্রেপ্তার দুই

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪০ পিএম

ফাইল ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় অস্ত্রধারী দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. নিশান ও জয়নাল আবেদীন। 

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলার সাতকানিয়া ও নোয়াখালী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে বলেন, অস্ত্রধারী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বেলা দেড়টার দিকে নগরের ষোলশহর ২ নম্বর গেট পুলিশ সুপার কার্যালয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে খাগরিয়ার দুই কেন্দ্রে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আকতার হোসেন ও সাবেক চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দুই ঘণ্টাব্যাপী চলা এই গোলাগুলির ঘটনা শুরুর সময় সকাল সাড়ে নয়টা থেকে আকতার ইউপি কেন্দ্রে ছিলেন। তিনি তাঁর সমর্থকদের তখন নির্দেশনা দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জসিম উদ্দিনও তখন কেন্দ্রে ছিলেন।


একাত্তর/এআর

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর