নির্বাচনী প্রস্তুতি নিতে মাঠে নামছে আওয়ামী লীগ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০১ পিএম

নির্বাচন কমিশনে কারা আসছেন সেটি না ভেবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে মাঠ পর্যায়ের প্রস্তুতি শুরু করছে আওয়ামী লীগ। 

২১ ফেব্রুয়ারির পর থেকে দল গোছাতে ফের মাঠে নামছে আট সাংগঠনিক টিম। দলের ভেতরের দ্বন্দ্ব মিটিয়ে নির্বাচনে পরিচ্ছন্ন দল নিয়েই প্রতিযোগিতায় নামতে চায় ক্ষমতাসীনরা। 

নতুন নির্বাচন কমিশন গঠনের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলো। আর, সম্ভাব্য এই কমিশনের অধীনে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে আওয়ামী লীগ। 

নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর পরই হবে কুমিল্লা ও সিলেট সিটি নির্বাচন। দুই বছরেরও কম সময়ের মধ্যে হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন। 

তাই দ্রুত স্থগিত থাকা তৃণমূলের সম্মেলনগুলো শেষ করতে আটটি সাংগঠনিক দলকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

দলীয় প্রার্থী বাছাই আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও বিভিন্ন জরিপ এবং তথ্য সংগ্রহের মাধ্যমে ভেতরে ভেতরে এই কাজ নিজেই এগিয়ে রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের পাশাপাশি কেন্দ্রভিত্তিক কমিটি গঠনেও জোর দেয়া হচ্ছে। জোটের মেরুকরণেও নজর রাখছেন দলটির হাইকমান্ড।

ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতারা জানান, সরকারের উন্নয়নমূলক কাজও জনগণের কাছে তুলে ধরবেন তারা। তবে সবার আগে দল গুছাতে চাইছেন তারা। 

নেতারা জানান, করোনার কারণে দলের তৃণমূলের সম্মেলন যথাযথভাবে করা যায়নি। সরকারি বিধি-নিষেধের মেয়াদ শেষ হলেই দলের তৃণমূলের সম্মেলন শুরু হয়ে যাবে। 

সদ্য শেষ হওয়া আট দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে বিভক্ত তৃণমূলের নেতাকর্মীরা। বিভক্তি দূর করে নির্বাচনী লড়াইয়ে নামবে আওয়ামী লীগ। 

আরও পড়ুন: এক মাস চলবে বইমেলা, আশা প্রধানমন্ত্রীর

দল ও সহযোগী সংগঠনকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করার পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক সব কাজ  এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। সেই সঙ্গে গতি পাচ্ছে ইশতেহার তৈরির কাজও।


জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর