একদিনে বাড়লো করোনায় শনাক্তের হার ও মৃত্যু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৪ পিএম

দেশে গেলো ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ১৯। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৭৪৬ জন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৪ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৭৭। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৫৩।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৮ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১১ হাজার ৪১৭ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৮৮ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নারী ১৩ জন, পুরুষ ২১ জন। তাদের মধ্যে ২১ জন ঢাকায় মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ২ জন, বরিশালে ৪ জন, সিলেট ও রংপুরে ২ জন করে মারা গেছেন।

আজ ময়মনসিংহে কারো মৃত্যু হয়নি। যারা ২৪ ঘণ্টায় মারা গেছেন তার মধ্যে ২৮ জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এছাড়া বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৬ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের ৯ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৬ জন, ৯১ থেকে ১০০ বছরের ২ জন।

বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে শুরু করার পর বাংলাদেশেও দৈনিক শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করে। গত বছরের ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত এক শতাংশের ঘরেই ছিল। তবে চলতি বছরের শুরুর দিকে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

আরও পড়ুন: এক মাস চলবে বইমেলা, আশা প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৮ লাখ ৪৭ হাজার ৬৯ জনের। সুস্থ হয়েছেন ৩৩ কোটি ৬৪ লাখ ৯৭ হাজার ২৩ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৪১ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার ৭২১ জন।


একাত্তর/আরএ

এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর