নারিন ঝড়ে চট্টগ্রামকে উড়িয়ে ফাইনালে কুমিল্লা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৯ পিএম

বিপিএলে সুনিল নারিন ঝড়ে উড়ে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফাইনালে উঠার মহারণে টস জিতে আগে ব্যাটিং করে বেশ চাপে পড়ে চট্টলা। নারিনের তেরো বলে ফিফটিতে একশো উনপঞ্চাশ রানের টার্গেট অনায়াসে জিতে নেয় কুমিল্লা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৭ উইকেটে জিতেছে ইমরুল কায়সের দল। ১৪৯ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে ৪৩ বল বাকি থাকতেই।

ম্যাচের শুরুতেই উইল জ্যাকস আর জাকির হাসানের পাওয়ার হিটিং। তবে পাওয়ার প্লের মাঝেই ফ্রন্টফুটে চলে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শহিদুল, মঈন আলীদের দারুণ বোলিংয়ে দলীয় পঞ্চাশ রানেই পাঁচ উইকেট হারায় আফিফের দল।

১৩তম ওভারে চট্টগ্রামের স্কোর তিন অংক ছাড়ায়। সেখান থেকে ১৪৮ রানে অলআউট হয় চট্টগ্রাম। কুমিল্লার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মঈন আলী আর শহীদুল।

জবাবে, প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। এরপরের সময়টা নারিনের। ইমরুল কায়েসকে একপাশে রেখে পাওয়ার প্লের মধ্যে করতে থাকেন বিস্ফোরক ব্যাটিং।

পাওয়ার প্লের মধ্যেই কুমিল্লা এনে ফেলে ৮৪ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুলের সঙ্গে ৩৩ বলে নারিন আনেন ৭৯ রান। যাতে ৫৭ রানই তার। ১৭ বলে তখন কেবল ১৬ ইমরুলের।

রেকর্ড ফিফটি করেই ফেরেন নারিন। ততক্ষণে ম্যাচের উত্তাপ শেষ হাওয়া। ইমরুল ফিরে গেলেও বাকি কাজ সারতে কোন সমস্যা হয়নি ফাফ দু প্লেসির।

১৬ বলে ছয় ছক্কা ও পাঁচ চারে ৫৭ রানের খুনে ইনিংসে চট্টগ্রামকে লড়াইও করতে দেননি ম্যাচ সেরা নারিন। তার ৫৬ রানই আসে বাউন্ডারি থেকে।

আরও পড়ুন: বিপিএল ফাইনালের সময় এগিয়ে আনা হলো

ফলে ৩ উইকেট হারিয়ে ও ৪৩ বল বাকি থাকতেই ফরচুন বরিশালের সঙ্গে ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা। ১৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ও বরিশাল।


একাত্তর/আরএ

আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর