ইউক্রেন ত্যাগের নির্দেশনা, আগ্রহী নন বাংলাদেশিরা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৪ পিএম

সীমান্তে সামরিক উত্তেজনায় বাংলাদেশীদের ইউক্রেন ত্যাগের নির্দেশনা বাংলাদেশ দূতাবাসের। তবে ইউক্রেন ছাড়তে আগ্রহী নন বাংলাদেশি শিক্ষার্থীরা।

রাশিয়ার সাথে ইউক্রেনের চলমান সামরিক উত্তেজনার জেরে বাংলাদেশি নাগরিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশনা দিয়েছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। তবে দূতাবাসের নির্দেশনা থাকার পরও ইউক্রেনে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা এই মুহূর্তে ইউক্রেন ছেড়ে আসতে আগ্রহী নন।

শিক্ষার্থীরা বলছেন রাশিয়া—ইউক্রেনের সীমান্ত উত্তেজনা গণমাধ্যমে থাকলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক মহড়া নিয়ে বিশ্ব গণমাধ্যম যতটা সরব, ইউক্রেনে থাকা স্থানীয় বাংলাদেশিদের মধ্যে এই উত্তেজনার কোন ছাপ নেই।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে বসবাসরত বাংলাদেশীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিলেও উজহর্ড ন্যাশনাল ইউনিভার্সিটির মেডিক্যালে অধ্যয়নরত শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন ও আতিকুল ইসলামের মতো শিক্ষার্থীরা বলছেন, ইউক্রেন ত্যাগ করার মতো পরিস্থিতি তারা অনুভব করছেন না।

আরও পড়ুন: ইউক্রেন সংকটে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার

তবে রাশিয়াতে অবস্থানরত বাঙালিরা বলছেন যেকোন ধরনের আগ্রসন দেশটিকে অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলবে।

যুক্তরাজ্যের নিরাপত্তা বিশ্লেষক ইমরান চৌধুরী বলছেন, রাশিয়ার সামরিক মহড়া ন্যাটোকে অনেকটাই দূর্বল করতে সক্ষম হয়েছে। রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে উভয় পক্ষই খুব দ্রুতই সমাধানের দিকেই আগাবে। 

পররাষ্ট্রমন্ত্রনালয় সূত্র জানিয়েছে বৈধ ও অবৈধ মিলিয়ে বর্তামানে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি ইউক্রেনে বসবাস করছেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।


একাত্তর/টিএ

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর