আলেশা মার্টের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৩ পিএম

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কাছে আটকে থাকা গ্রাহকের টাকা ফেরত দেওয়া কার্যক্রম শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম ধাপে ১০ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার ২৮৬ টাকা ফেরত দেওয়া হয়েছে। জানানো হয়েছে আগামী সপ্তাহে ৪৮৫ জন গ্রাহককে আরও ১০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ১৩৬ টাকা ফেরত দেয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ শফিকুজ্জামান জানান, চলতি মাসে আরও কিছু ই কমার্স প্রতিষ্ঠানের টাকা গ্রাহককে ফেরত দেয়া শুরু হবে।

আরও পড়ুন: টিসিবি’র পণ্য কিনতে লাইনে বাড়ছে মধ্যবিত্তের সংখ্যা

তিনি আরও বলেন, প্রতারণা হলে রাষ্ট্র বা গ্রাহক মামলা করতে পারে। আইন ভঙ্গ করলে ব্যবসায়ী হোক আর যেই হোক ব্যবস্থা নেয়া যায়। আইন মেনেই ব্যবসা করতে। ইতিমধ্যে কিউ কমের ২৩ কোটি টাকা গ্রাহকদের ফেরত দেয়া হয়েছে। ফলে গ্রাহকদের মধ্যে আস্থা আসতে শুরু করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মোট ৪৮৫ জন গ্রাহকের মধ্যে প্রথম ধাপে ১০ গ্রাহককে এই টাকা ফেরত দিলো আলেশা মার্ট। বাকিদের টাকা দ্রুত সময়ের মধ্যে পর্যায়ক্রমে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য গ্রাহকেরা ২৩০ কোটি টাকা পাবে আলেশা মার্টের কাছ থেকে।


একাত্তর/এআর


বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, অবলোপনের পরও ঋণের আদায় প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে পুনঃতফসিল অথবা এক্সিট সুবিধা দেওয়া যাবে গ্রাহককে।
নিরাপত্তাজনিত কারণে একজন গ্রাহক ব্যাংক থেকে তিন লাখ টাকার বেশি তুলতে পারবেন না। আগে এ পরিমাণ দুই লাখ থাকলেও রোববার থেকে শুরু হতে যাওয়া নতুন সপ্তাহে এর পরিমাণ বাড়ানো হলো।
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে পদত্যাগ করেছে সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড।বুধবার (২১ সেপ্টেম্বর) আদালতে এ পদত্যাগপত্র...
বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা গ্রাহকদের টাকা ফেরত দিতে গণবিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান।তিনি বলেন, গণবিজ্ঞপ্তি দেয়ার পর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর