উমাকে বিদায় আর সিঁদুর খেলায় সাঙ্গ হলো শারদোৎসব

কলকাতার ঘাটে কড়া নজরদারি

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম

মহানবমীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাবণ দহন এবং বিজয়া দশমীর সকালে শাস্ত্রীয় পূজা ও সিঁদুর খেলার মধ্য দিয়ে রাজধানী কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গে সমাপ্তি ঘটল শারদীয় দুর্গোৎসবের। সুরের সমাপনী টেনে শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা।

উৎসবে ভিন্ন মাত্র যোগ করতে পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে মহানবমীর সন্ধ্যায় জমকালো রাবণ দহন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাচীন রীতি-আচার মেনে সেখানে রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের বিশালাকৃতির কুশপুতুল দহনের পাশাপাশি প্রদর্শিত হয় চোখধাঁধানো আতশবাজি। উৎসবের অন্তিম রাতে মণ্ডপে মণ্ডপে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

পরদিন বুধবার সকালে বিজয়া দশমীর আনুষ্ঠানিক বিহিত পূজা শেষে শুরু হয় বিদায়ের আবহ। সনাতন রীতির ঐতিহ্য মেনে সধবা নারীরা দেবী উমার চরণে ও সিঁথিতে সিঁদুর ছোঁয়াণ এবং পরে একে অপরকে সিঁদুর পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভ বিজয়ার শুভেচ্ছা জানান। পূজা ও বরণের আনুষ্ঠানিকতা শেষে কলকাতার গঙ্গার ঘাটগুলো থেকে শুরু করে ভারত-বাংলাদেশ সীমান্তের ঐতিহ্যবাহী ইছামতী নদীতে শুরু হয় প্রতিমা বিসর্জন। অধিকাংশ পূজা কমিটিই বুধবারের মধ্যে বিসর্জন সম্পন্ন করেছে।

এদিকে, উৎসবের মাঝে চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর প্রতিমা বিসর্জন ঘিরে কলকাতার প্রতিটি ঘাটে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। বিসর্জন পর্বে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ ও কলকাতা পৌরসভা বিশেষ নিরাপত্তা বলয় ও কঠোর নজরদারি জোরদার করেছে।

একাত্তর/এআরএস
পূজামণ্ডপ পাহারা দেওয়ার কথা, কিন্তু সেই নিরাপত্তাবেষ্টনী ছেড়ে হাতে মাইক তুলে নিয়ে গানের জলসায় মেতে উঠেছিলেন এক পুলিশ কর্মকর্তা! তবে সেই গানের সুরই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। অন ডিউটিতে...
জাপানের উত্তর-পূর্ব উপকূলে সুনামি যখন সবকিছু কেড়ে নিয়েছিলো, তখন সমুদ্রের বিশাল জলরাশি শুধু ঘরবাড়িই ভাসিয়ে নেয়নি, ভেঙে চুরমার করে দিয়েছিল বহু ভালোবাসার গল্পও। তবে সেই দানবীয় সাগরের জলরাশিই আজ এক...
দীর্ঘদিনের বিরতি ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত 'ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা' (ডিভি) লটারি। সাবেক ট্রাম্প প্রশাসনের ডিভি লটারি বন্ধ করার...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রাণঘাতী এই জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর