ব্রাজিলে ভূমিধসে শতাধিক নিহত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫১ পিএম

ব্রাজিলের পেট্রোপলিস শহরে প্রবল বৃষ্টির পর ভূমিধসে কমপক্ষে একশ' জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩৫ জন। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ব্রাজিলের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এক টুইটবার্তায় জানায়, এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৪ জনকে। 

রাজধানী রিও ডি জেনিরোর উত্তরে পাহাড়ের পাদদেশে অবস্থিত পেট্রোপলিস শহরে দুইদিন ধরে ভারী বৃষ্টিপাট হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে রাস্তায় খুঁটির সাথে ঝুলন্ত যানবাহন দেখা গেছে। 

রিও ডি জেনিরোর মেয়র ক্লডিও ক্যাস্ট্রো বলেন, শহরে যুদ্ধাবস্থা পরবর্তী পরিস্থিতি বিরাজ করছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

পেট্রোপলিস ব্রাজিলের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। উনিশ শতকে দেশটির সম্রাটরা সেখানে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে যেতেন। 

কিন্তু মাত্র তিন ঘণ্টার ব্যবধানে শহরটিতে এক মাসের সমান বৃষ্টিপাত হলে পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। 

গত কয়েক মাসে ব্রাজিলে এ ধরনের ভারী বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। 


একাত্তর/এসজে

বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এশিয়ার কয়েকটি দেশ। এর মধ্যে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সপ্তাহজুড়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে।
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর