সবুজ সংকেত পেলেই ১২ বছরের কম বয়সীদের টিকা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৩ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করলেই দেশে ১২ বছরের কম বয়সী শিশুদের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এক্ষেত্রে ফাইজারের টিকা দেয়া হবে।

মঙ্গলবার দেশব্যাপী বিশেষ প্রথম ডোজ করোনা টিকা দেয়ার কর্মসূচি উপলক্ষে সাংবাদিকদের তিনি একথা জানান। আগামী শনিবার এই কর্মসূচি চালানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, একদিনের এই বিশেষ কর্মসূচিতে গ্রামীণ এলাকায় ১৬ হাজার এবং শহর এলাকায় আট হাজার ৫০০টি কেন্দ্র থাকবে। 

যেখানে ৭০ হাজারের বেশি টিকা দানকারী ও স্বেচ্ছাসেবক কাজ করবে। এদিনে এক কোটি ডোজ টিকা দেয়ার চেষ্টা করা হবে। প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় ডোজও দেয়া হবে। 

ওই দিন টিকা নেয়ার জন্য কারো কোনো নথি বা পূর্ব নিবন্ধনের প্রয়োজন হবে না। এক কোটি ডোজ দেয়ার পরও টিকা কার্যক্রম চলবে। প্রয়োজন হলে প্রথম ডোজ টিকাও নেয়া যাবে।

মন্ত্রী বলেন, ১২ বছরের কম বয়সী শিশুদের টিকা বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও কোনো সুপারিশ করেনি। অনুমোদন দিলে বাংলাদেশও টিকা দেওয়ার ব্যবস্থা করবে।

জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে দেশে এখন পর্যন্ত ১০ কোটি ৩৩ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। 

এই সংখ্যা আমাদের মোট জনসংখ্যার ৮৬ শতাংশ। এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৬১ শতাংশ এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪৬ শতাংশ মানুষকে।

আরও পড়ুন: র‍্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন আদালতে মামলার প্রস্তুতি

তিনি বলেন, আমাদের লক্ষ্যমাত্রা দেশের অন্তত ৯০ ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। সে লক্ষ্যেই আমরা আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী এক দিনে এক কোটি ডোজ টিকা দেবার প্রস্তুতি গ্রহণ করেছি। এটি সফল করতে সবাইকে টিকা নিতে এগিয়ে আসতে হবে।

টিকাদানে বাংলাদেশের ব্যাপক সফলতার কথা উল্লেখ করে মালেক বলেন, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্লুমবার্গ বলেছে, ৬৫টি দেশের মধ্যে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ১০ নম্বরে রয়েছে।

দেশের মানুষকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমার দেখেছি করোনা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের ৮৫ শতাংশই টিকা নেননি। 

কাজেই টিকা নেয়া অনেক জরুরি। আমাদের হাতে এখনো প্রায় ৯ কোটির মত টিকা রয়েছে। কাজেই টিকার কোনো অভাব হবে না বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম ডোজের টিকা নিয়েছেন সাড়ে ১০ কোটি মানুষ। দ্বিতীয় ডোজ সাড়ে ৭ কোটি। সব মিলে দেশের মোট ৮৫ শতাংশ মানুষ এসেছেন টিকার আওতায়। 


ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক গাইডলাইন বা প্রটোকল মেনে চিকিৎসা দেওয়া সত্ত্বেও এডিস মশার ভ্যারিয়েন্ট বা ধরনের পরিবর্তনের কারণে ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
দেশের ৩৪ লাখ শিশুকে নতুন করে হামের টিকা দিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। 
ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাথাওয়াত হোসেন। 
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু মৌসুম বা...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর