র‍্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন আদালতে মামলার প্রস্তুতি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪২ পিএম

র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমেরিকার আদালতে মামলা করবে বাংলাদেশ। এ সপ্তাহেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) একাত্তরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে অস্বস্তি রয়েছে।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও সংস্থাটির সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর গত বছরের ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আলাদাভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

এই নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংস্থা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র‍্যাবকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে জাতিসংঘকে চিঠি দেয়।

এসব ঘটনার প্রতিবাদ জানাতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে গত ১১ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। জানানো হয়, বাংলাদেশের অসন্তোষের কথা।

এরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে প্রথমে ফোনে এবং তারপর চিঠি দিয়ে বাংলাদেশ জানতে চায়, কতদিন এবং কেন এই নিষেধাজ্ঞা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, দুই মাস পর দেয়া সেই চিঠির জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলছে, সময় দরকার।

প্রতিমন্ত্রী বলেন, র‌্যাবে কর্মকাণ্ড নিয়ে যে বিভ্রান্তি রয়েছে তা দূর করতে বিদেশে বাংলাদেশ মিশনগুলো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের হয়ে কথা বলার জন্য লবিস্ট বা আইনজীবী নিয়োগ করার প্রক্রিয়া চলছে। আমরা যুক্তরাষ্ট্রের তিনটি ল’ ফার্মের সঙ্গে কথা বলেছি। আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি। আগামী এক সপ্তাহের মধ্যেই আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া সঙ্কটে বাড়ছে জ্বালানির দাম

তিনি জানান, আগামী মার্চ ও এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের উচ্চ পর্যায়ের বৈঠক হবে, সেখানেও নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হবে বলে আশা করছে বাংলাদেশ।

শাহরিয়ার আলম আরও জানান, নতুন করে আর কোন বাংলাদেশির উপর নিষেধাজ্ঞা আসবে না বলেও বিশ্বাস করে পররাষ্ট্র মন্ত্রণালয়।


একাত্তর/আরএ

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর